Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ধ্বংসস্তূপে আটকা আরও দুজনের আশঙ্কা

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত ১২

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত ১২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একটি তিনতলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের সোলজার বাজার নং ৩ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও উদ্ধারকারী সূত্র জানায়, ভবনের প্রথম তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং বহু বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সাকশন মেশিন থেকে লিকেজ হয়ে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরও এক ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজন শিশু রয়েছে, তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার সরু রাস্তা। ভারী যানবাহন প্রবেশে সমস্যা হওয়ায় অভিযান ধীরগতিতে এগোচ্ছে। পুলিশ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এখনও অন্তত দুজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশপাশের ভবনগুলোতেও নিরাপত্তা ঝুঁকি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার