Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ৮ জুলাই ২০২৬

কোমে খামেনির জানাজায় জনসমুদ্র

কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
ছবি: সংগৃহীত

রাজধানী তেহরানে কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান শেষে এবার পবিত্র নগরী কোমে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকালে জামকারান মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকাহত মানুষ ভিড় করেন।

জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। এতে ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামা, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

নামাজ শেষে জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমার (আ.) মাজারের উদ্দেশে শোকযাত্রা বের হওয়ার কথা রয়েছে। এর আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কোমে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লাল পতাকা ও ইরানের জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ পদযাত্রা ও যানবাহনে করে শোকমিছিলে যোগ দেন।

এর আগে গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির ওলাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে বিদেশি প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার বিশেষ দোয়া ও জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার রাজধানী তেহরানের রাজপথে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে লাশবাহী শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

শোকানুষ্ঠানের পরবর্তী পর্ব বুধবার ইরাকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তার ইচ্ছা অনুযায়ী আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভাষ্য অনুযায়ী শুরু হওয়া ৪০ দিনের সংঘাতের প্রথম দিনেই আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

এদিকে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের নতুন নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

সূত্র: প্রেস টিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প