Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

মেক্সিকোতে  বাস পুড়ে ছাঁই, নিহত ৪১

মেক্সিকোতে  বাস পুড়ে ছাঁই, নিহত ৪১
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মেক্সিকোর এসকারসেগা নামক শহরে এ দুর্ঘনা ঘটে। ছবিতে দেখা যায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

বাসটির পরিচালনা প্রতিষ্ঠান ট্যুর’স অ্যাকোস্টা জানিয়েছে, যানটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কানকুন থেকে টাবাসকোতে যাওয়ার পথে একটি ‘ট্রেলারের’ সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। 

ভয়াবহ এ প্রাণঘাতী দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ট্যুর’স অ্যাকোস্টা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেছেন, তারা এর কারণ খুঁজে বের করতে গভীর তৎপরতা চালাচ্ছেন। বাসটি নির্দিষ্ট গতি সীমা মেনেই চলছিলো বলে জানিয়েছে তদন্তকারীরা। তবে মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। তবে এ বিষয়ে তৎপরতা জারি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিল প্যালাসিও মিউনিসিপ্যাল ডি কমালকালকো। 

টাবাসকোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এছাড়া নিহতদের বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেয়ার কথা জানিয়েছেন সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী