Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়া আতঙ্কিত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জেলিয়া’

অস্ট্রেলিয়া আতঙ্কিত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জেলিয়া’
ছবি: সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'জেলিয়া'। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বা আগামীকাল শুক্রবার সকালে এটি আঘাত হানতে পারে। ইতোমধ্যে শহরে সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলীয় অঞ্চলে ক্যাটাগরি-৫ মাত্রার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, 'জেলিয়া' ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার গভীর রাতে এ অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সম্ভবত বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রফতানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়বে। তাই বন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের প্রধান ড্যারেন ক্লেম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে মানবজীবন ও সম্পত্তি ধ্বংসের হুমকি রয়েছে। আমি জনগণকে পিলবারা অঞ্চলের জরুরি পরিষেবাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

ক্লেম আরও বলেছেন, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতির দিক থেকে বিশেষ ঝুঁকিতে রয়েছে পোর্ট হেডল্যান্ড। এর ভবনগুলো বেশ পুরনো।

পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের ব্যবস্থাপক জেমস অ্যাশলে বলেন, '৫ নম্বর' ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার।

ইতোমধ্যে এ অঞ্চলে ৮০ থেকে ১০০ মি.মি. বেগে বাতাস এবং ৩.১ থেকে ৩.৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নদী ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে। ফলে কর্তৃপক্ষ পিলবারা উপকূলের বাসিন্দাদের নিয়ে বেশ চিন্তিত।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সতর্ক করেছে, ঘূর্ণিঝড় জীবন ও ঘরবাড়িরের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করেছে। তারা মানুষকে আশ্রয় নেয়ার, বিশেষ করে যারা অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করেন তাদের নিকটতম কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে