Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১১ মার্চ ২০২৫

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর রুদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করা হলো। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) দ্রিগো দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেফতার করে। সাবেক এ প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন।

বিবিসি বলছে, দুতার্তে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন নৃশংস মাদক বিরোধী অভিযান চালান।  ২০১৬ থেকে ২০২২ সালে তার শাসনামলে এ অভিযানে হাজার হাজার লোক নিহত হয়। 
 
সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা