Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩০, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ০২:৩৩, ২৮ মার্চ ২০২৫

লোহিত সাগরে সাবমেরিন ডুবে ছয় পর্যটকের মৃত্যু

লোহিত সাগরে সাবমেরিন ডুবে ছয় পর্যটকের মৃত্যু
বৃহস্পতিবার মিশরের পর্যটন শহর হুরঘাদা উপকূলে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

লোহিত সাগরের হুরঘাদা উপকূলে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে গিয়ে রাশিয়ার ছয়জন নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৯ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) মিশরের পর্যটন শহর হুরঘাদার উপকূলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গভর্নরের কার্যালয় ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, আর কোন যাত্রী বা ক্রু নিখোঁজ নেই এবং উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।

লোহিত সাগর গভর্নরেট জানায়, ডুবে যাওয়া সাবমেরিনটির নাম ছিলো ‘সিন্দবাদ’, এবং এতে ৫০ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৪৫ জন বিদেশি পর্যটক ছিলেন, যারা রাশিয়া, ভারত, নরওয়ে এবং সুইডেন থেকে এসেছিলেন। এছাড়া ৫ জন মিশরীয় ক্রু সদস্যও ছিলো।

মিশরের রাশিয়ান কনস্যুলেট জানায়, ‘বিমানটিতে থাকা বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

সাবমেরিনটি বিশেষ ধরনের ছিলো, যা লোহিত সাগরের দর্শনীয় প্রবাল এবং সামুদ্রিক জীবন দেখার জন্য পর্যটকদের ব্যবহার করা হতো। এতে বড় পোর্টহোল ছিল, যা যাত্রীদের নিচে থেকে সামুদ্রিক দৃশ্য দেখতে সাহায্য করতো। এটি ২৫ মিটার গভীরতায় নামতে সক্ষম ছিলো।

এদিকে, মিশরীয় কর্তৃপক্ষ সাবমেরিনটির ডুবির কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। সাবমেরিন দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া পর্যটকদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল জানানো হলেও, কর্তৃপক্ষ ঘটনার পূর্ণ তদন্ত চালিয়ে যাচ্ছে।

লোহিত সাগর মিশরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং দেশের অর্থনীতির একটি বড় অংশ, যেখানে রাশিয়ান পর্যটকরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিশরের এই উপকূলে পর্যটক দুর্ঘটনা নতুন নয়। গত নভেম্বরে, 'সি স্টোরি' নামে একটি প্রমোদতরী ডুবে গিয়ে ১১ জন মারা গিয়েছিল, এর মধ্যে একটি ব্রিটিশ দম্পতি ছিলেন।

এটি মিশরের পর্যটন শিল্পের জন্য একটি বড় আঘাত, এবং কর্তৃপক্ষ এ ধরনের দুর্ঘটনা রোধে সতর্কতা অবলম্বন করতে চলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা