Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ৩১ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর আজ বাংলাদেশসহ ১৬ দেশে 

পবিত্র ঈদুল ফিতর আজ বাংলাদেশসহ ১৬ দেশে 
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মুসলমানরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি দেশে রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হয়েছে। অন্যদিকে, আজ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, জর্ডান, সিরিয়া ও ওমানসহ ১৬টি দেশে ঈদ উদযাপিত হচ্ছে।

শনিবার (২৯ মার্চ) সৌদি আরব, কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে রোববার ঈদ উদযাপিত হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১৬টি দেশের সরকারি ঘোষণা অনুযায়ী, রবিবার ৩০ রমজান পালিত হয়েছে এবং আজ সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

রোববার (৩০ মার্চ) যেসব দেশে ঈদ উদযাপিত হয়েছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ), ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

আজ সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হচ্ছে ১৬টি দেশে। সেগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইরান, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), উনিশিয়া, লিবিয়া, মরক্কো।

তবে ভিন্নতা দেখা গেছে ইরাক ও লেবাননে। ইরাকে সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, তারা সোমবার ঈদ উদযাপন করবে। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট শনিবার চাঁদ দেখে রোববার ঈদ উদযাপন করেছে।

এছাড়া, লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদের ঘোষণা দিলেও শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল চাঁদ দেখা নিয়ে আলাদা সিদ্ধান্ত নেয় এবং সোমবার ঈদ উদযাপন করছে।

বিশ্বজুড়ে মুসলমানরা তাদের নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উদযাপন করছেন। ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের দিন, যা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে। এ দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে এসে ঈদের নামাজ আদায় করেন এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা