Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ১৩ মে ২০২৫

আপডেট: ২৩:১৩, ১৩ মে ২০২৫

দ্রুত অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় নয়াদিল্লি

আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) দিল্লিতে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলেছে, উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ না করেই এমন নিষেধাজ্ঞা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একইসাথে বাংলাদেশে দ্রুত অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিও তুলেছে তারা।

বাংলাদেশের সাবেক শাসকদল আওয়ামী লীগের ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করার ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে ভারত সরকার। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর যেভাবে সঙ্কুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ভারতের অবস্থানও পরিষ্কার করে দেন। জয়সওয়াল জানান, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।

গত বছর অগাস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী, অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। সর্বশেষ গত ১২ মে জারি করা একটি প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগেই গত নভেম্বরে জঙ্গি ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করেছিলো সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার