Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৭ মার্চ ২০২৫

খোয়ালো ৫৫ লক্ষ রুপি

প্রতারণার শিকার ভারতের প্রতিরক্ষা সংস্থা

প্রতারণার শিকার ভারতের প্রতিরক্ষা সংস্থা
ছবি: সংগৃহীত

ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) প্রতারণার শিকার হয়ে ৬৩ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ রুপি) খুইয়েছে।

রোববার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৩ মার্চ এইচএএল-এর কানপুরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অশোক কুমার সিং ভারতের আইটি আইনের অধীনে মামলা করেছেন।

২০২৪ সালের মে মাসে মার্কিন সংস্থা পিএস ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেটেড-এর সঙ্গে তিনটি যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার বিষয়ে আলোচনা করছিলো এইচএএল। দু’পক্ষের মধ্যে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ হচ্ছিলো।

কিন্তু হঠাৎ করেই তৃতীয় একটি ই-মেইল তাদের কথোপকথনের মধ্যে প্রবেশ করে। প্রতারকদের পাঠানো নকল ই-মেইলটি আসল ঠিকানার মতোই দেখতে ছিলো, পার্থক্য ছিলো কেবল একটি ‘ই’ (e), যা এইচএএল-এর নজর এড়িয়ে যায়।

ভুল বুঝতে না পেরে এইচএএল ওই প্রতারকদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়। কিন্তু যন্ত্রাংশ না আসায় তারা যখন আসল সংস্থার সঙ্গে যোগাযোগ করে, তখন মার্কিন সংস্থাটি জানায়—তারা কোনও অর্থ পায়নি!

এ প্রতারণার ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

এক পুলিশ কর্মকর্তা জানান, এইচএএল আসল ই-মেইলের মাধ্যমে মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছিলো। কিন্তু পরে, প্রতারকরা সেটি ভুয়া ই-মেইলে প্রতিস্থাপন করে। দুটি আইডির মধ্যে পার্থক্য ছিল মাত্র একটি অক্ষর।

কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি যে, এ প্রতারণার পেছনে কোনও মার্কিন সংস্থা জড়িত, নাকি এটি ভারতীয় কোনো প্রতারক চক্রের কাজ।

এখন পর্যন্ত তদন্ত অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য