Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

গোল আকৃতির দুর্লভ ডিম

একটি ডিমের দাম ৩০ হাজার টাকা

একটি ডিমের দাম ৩০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

একটি ডিম কিনছেন ৩০ হাজার টাকায়, এমনটি কেউ কখনও স্বপ্নেও ভাবেন না। কিন্তু জেনে অবাক হবেন এমনটিই ঘটেছে বাস্তবে। ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে আকারে পুরোপুরি গোলাকার একটি ডিম। 

একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান।

যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এ ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে।

প্রথমে সংস্থাটি এ ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়।
ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র‌্যাপ বলেন, ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব।

র‌্যাপ আরো জানান, ডিমটি ছাড়াও নিলামের আরো কিছু জিনিস তোলা হয়। যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে।

গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান। এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, এটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা।

‘থমসন রডিক ক্যালান অকশন হাউসে’র কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘১০০ কোটির মধ্যে একবার’ ঘটে।

র‌্যাপ আরও যোগ বলেন, এ টাকা দিয়ে আমরা ১৩-২৫ বছর বয়সী কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য উদ্ধারে সহায়তায় সাহায্য করব। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা