Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০২:১৬, ১২ জুন ২০২৫

আপডেট: ০২:৩১, ১২ জুন ২০২৫

বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরের মধ্যে ডালাস, অস্টিন, শিকাগো এবং নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন লস অ্যাঞ্জেলেসের প্রতি সংহতি জানিয়ে সারাদেশে অভিবাসনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ডালাস, অস্টিন, শিকাগো এবং নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এসব শহরে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান ও আল জাজিরা।

এদিকে, লস অ্যাঞ্জেলেস শহরে এখনও সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেখানে মোতায়েন করা হয়েছে ৪ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ মেরিন সেনা। তবে এ পদক্ষেপকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তীব্র আপত্তি জানিয়েছেন।

তিনি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, এ সেনা মোতায়েন আসলে শহরের ওপর 'সামরিক জাল' ফেলে দেওয়া, যা গণতান্ত্রিক শাসনের জন্য হুমকি। তার ভাষায়, 'এটি আইন প্রয়োগ নয়, বরং একটি স্বৈরতান্ত্রিক প্রদর্শন।' 

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে আটক করে নিজ নিজ দেশে পাঠানোর যে উদ্যোগ নিয়েছে, তার প্রথম বড় প্রতিরোধ দেখা দিয়েছে লস অ্যাঞ্জেলেসে। ফলে শহরটি টানা পাঁচ দিন ধরে তীব্র বিক্ষোভের মুখে রয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ