Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩, ২০ মে ২০২৫

ভারতীয় বিভিন্ন সংস্থাকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ভারতীয় বিভিন্ন সংস্থাকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ভারতের বেশ কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র দফতর। এতে বলা হয়, এসব সংস্থা ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভাষ্য অনুযায়ী, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনস্যুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস নিয়মিত অবৈধ অভিবাসন ও মানবপাচার চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি শুধু মানুষকে সচেতন করতেই নয়, বরং যারা অভিবাসন আইন ভঙ্গ করছে—তাদের জবাবদিহির আওতায় আনাও লক্ষ্য।

বিশেষ করে যারা অবৈধ অভিবাসনে সহযোগিতা করছে, তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

এ নিষেধাজ্ঞার আওতায় শুধু সাধারণ পাসপোর্টধারীই নয়, ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্তরাও অন্তর্ভুক্ত থাকবেন বলে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ওপর জোর দেন। ইতোমধ্যে বহু অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

সে তালিকায় অনেক ভারতীয় নাগরিকও রয়েছেন। কিছুদিন আগে হাত ও কোমরে রশি বেঁধে ভারতীয়দের বিমানে তুলে দেশে ফেরত পাঠানোর দৃশ্যও সংবাদমাধ্যমে উঠে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ