Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ২১ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার মাঝসমুদ্রে জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ার মাঝসমুদ্রে জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৫
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সমুদ্রে চলন্ত যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে উত্তর মিনাহাসা রিজেন্সির তালিস দ্বীপের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

‘কেএম বার্সেলোনা ভিএ’ নামের ওই জাহাজে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। আগুন লাগার পর আতঙ্কে অনেক যাত্রী সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। তবে বহু যাত্রী জ্বলন্ত জাহাজের ভেতর আটকে পড়েন বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ অনেকে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভয়াবহভাবে জ্বলছে জাহাজটি। আতঙ্কিত যাত্রীরা ডেকে ভিড় জমিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। অনেক যাত্রী শিশুদের কোলে নিয়ে পানিতে ঝাঁপ দেন। লাইফ জ্যাকেট পরতে সহায়তা করতে দেখা গেছে জাহাজের কর্মীদেরও।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেয় তিনটি জাহাজ ও আশপাশের মাছ ধরার নৌকা। আগুন নেভানো ও যাত্রী উদ্ধারকাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে একইদিনে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে ভিয়েতনামের হালং উপসাগরে। শনিবারের ওই ঘটনায় ঝড়ের কবলে পড়ে একটি জাহাজ ডুবে গেলে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু আন্তর্জাতিক সূত্র বলছে, মৃতের সংখ্যা ৩৭ পর্যন্ত হতে পারে।

ইন্দোনেশিয়ার ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা