Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১১ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা  

আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা  
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খামা প্রেস। 

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। 

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

কাবুলনাও'র প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুলনাও বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

এর আগে গত ২ জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এ ছাড়া গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৫০ জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু ছিল। 

পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ