Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৫

ভারতে বাস–বাইক সংঘর্ষে ভয়াবহ আগুন, ২০ জনের মৃত্যু

ভারতে বাস–বাইক সংঘর্ষে ভয়াবহ আগুন, ২০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে জাতীয় মহাসড়ক ৪৪-এর চিন্নাটেকুরু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

স্থানীয় পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি যাত্রীবাহী বাস ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কা খায়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেয়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা বা জরুরি নির্গমন ভেঙে বের হতে সক্ষম হলেও বাকিরা দম বন্ধ হয়ে বা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে দগ্ধ লাশ উদ্ধার করে কুরনুল সরকারি হাসপাতালে পাঠান।

অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ বের করতে সময় লাগছে, ফলে মহাসড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে এবং একটি মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ভয়াবহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারকে সরকারি মানবিক সহায়তা দেয়া হবে। এ ছাড়া মন্ত্রী বি. সি. জনার্দন রেড্ডি ও কে. আচনাউডুও পৃথক বিবৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা