Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৪৭, ৯ ডিসেম্বর ২০২৫

বাবরি মসজিদ নির্মাণে অনুদানে ঢল, টাকা এলো ১১টি ট্রাঙ্ক ভর্তি 

বাবরি মসজিদ নির্মাণে অনুদানে ঢল, টাকা এলো ১১টি ট্রাঙ্ক ভর্তি 
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের তহবিল সংগ্রহের কাজ জোরদার হচ্ছে। বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে অনুদান গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রচেষ্টা থেকে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অর্থ জমা পড়েছে।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে প্রয়োজনীয় মোট অর্থ প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া নগদ অর্থ হিসেবে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে। হুমায়ুন কবীর দাবি করেছেন, এখন পর্যন্ত নগদ ও অনলাইন মিলিয়ে এক কোটি ১০ লাখ টাকার অনুদান সংগ্রহ করা হয়েছে।

উপস্থিত আলেম-উলামা ও স্বেচ্ছাসেবকরা সাঁট মেশিন ব্যবহার করে টাকা গণনা করছেন। এখন পর্যন্ত সাতটি ট্রাঙ্ক খোলা হয়েছে এবং এতে ৩৭ লাখ টাকার নগদ পাওয়া গেছে। হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা অনুদান দেবেন। এছাড়া আরও বহু মানুষ এ তহবিল সংগ্রহে অংশ নিচ্ছেন।

হুমায়ুন কবীরের এ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণের পরিপ্রেক্ষিতে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। তবে রাজনৈতিক মহলে এখন আগ্রহের বিষয় হচ্ছে, ২০২৬ সালের নির্বাচনে এ উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই দেখাবে।

বাবরি মসজিদ নির্মাণের জন্য এ ব্যাপক তহবিল সংগ্রহ কার্যক্রম স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যথেষ্ট নজর কাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা