Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২১ জানুয়ারি ২০২৫

তুরস্কে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬৬

তুরস্কে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬৬
ছবি: সংগৃহীত

তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৬ জন হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। হোটেলটিতে অগ্নিকাণ্ডের সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পোড়া ভবনের নিচে অবস্থান করছে।

হোটেলের আরেকজন অতিথি একোল টিভিকে বলেন, তিনি ও তার পরিবার আগুনের তাপে জেগে উঠেছিলেন। তারা আগুনের সতর্ক সংকেত শুনতে পাননি। পরে ধোঁয়ায় ঢেকে যাওয়া হোটেলের করিডোরে প্রবেশ করেন তারা। সেখান থেকে নিচের তলার জানালা দিয়ে তুষারের ওপর লাফ দেন তারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বর্তমানে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পুড়ে যাওয়া হোটেলটি শীতল করার প্রচেষ্টা চলছে। হোটেলের পেছনের অংশটি ঢালে হওয়ায় আগুন নেভানোর চেষ্টা কেবল সামনে ও পাশের দিক থেকে চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে টেলিফোনে কল পাওয়ার প্রায় ৪৫ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন বলে জানিয়েছেন তিনি। হোটেলে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

হোটেলের যে তলায় রেস্তোঁরা ছিল সে তলায় আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কয়েকঘন্টার মধ্যেই তা একলাফে বেড়ে যায়।

আগুন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন অন্তত দুইজন। বিবিসি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ ঘন্টা লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকসহ গ্রেপ্তার হয়েছে ৪ জন। আইন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী