Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরলেন মির্জা আব্বাস

দেশে ফিরলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও তার সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ মার্চ রাজধানীতে একটি ইফতার অনুষ্ঠানে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়।

১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরলেন তিনি।

দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে ছিলেন মির্জা আব্বাস। দেশে ফেরার মধ্য দিয়ে তিনি আবারও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলে দলীয় নেতাকর্মীরা আশা করছেন।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘদিন ধরে তিনি দলটির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চালু দুই সার্ভিস সেতু
ফেনীতে বিএনপির সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
দেশে ফিরলেন মির্জা আব্বাস
আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প