Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৬

বোয়িং কেনায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।

ট্রাম্প চিঠিতে বলেন, 

তারা (বাংলাদেশের জনগণ) অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।

এদিকে বাংলাদেশ সরকারের বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়টিও চিঠিতে বিশেষভাবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন বলে জানান।

ট্রাম্প বলেন, বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। একই সঙ্গে বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বাস দেন তিনি।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলবো না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা জানিয়ে চিঠিতে এ বিষয়ে তার মনোযোগের জন্যও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।

চিঠিতে বাংলাদেশের জনগণের জন্য শুভকামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার বার্তা দেয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও ট্রাম্পের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ