Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৬, ১৪ অক্টোবর ২০২৬

ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
ছবি: সংগৃহীত

ওয়ান ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদটিতে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য স্নাতক সম্পন্ন করা প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। ফলে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন স্নাতকদের জন্য এটি একটি সুযোগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

সংক্ষিপ্ত তথ্য

পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনও পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা ও বয়সসীমা

  • বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
  • ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে, তবে ফ্রেশারদের (নতুন গ্র্যাজুয়েট) আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং কম্পিউটারে (এমএস অফিস) জ্ঞান থাকতে হবে।
  • উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এআই (AI) টুলস ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্থল ও কাজের পরিধি

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায় ক্যাশ বা জেনারেল ব্যাংকিংয়ে অথবা করপোরেট হেডকোয়ার্টারের যেকোনও বিভাগে পদায়ন করা হবে। ১ বছরের প্রবেশন মেয়াদে সফলভাবে কাজ সম্পন্ন করার পর পারফরম্যান্সের ভিত্তিতে ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হতে পারে।

বেতন ও সুবিধাসমূহ

প্রবেশনকালীন বেতন: ১ বছরের প্রবেশন মেয়াদে মাসিক বেতন ৩০,০০০ টাকা।

স্থায়ীকরণের পর বেতন: 'অফিসার গ্রেড-১' হিসেবে স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।

এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

মেধার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আগ্রাহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা