Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১০ সেপ্টেম্বর ২০২৬

 পেলেন ২৬ হাজার গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ফাইল ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রমে গতি এসেছে। গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলে নিয়েছেন। একই সময়ে গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি নগদ, আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ব্যাংকেও অর্থের প্রবাহ অব্যাহত রয়েছে।

ব্যাংক সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে মোট ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে অর্থ পরিশোধ শুরু হয়।

প্রথম দিন ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহককে ৩১৯ কোটি টাকা পরিশোধ করা হয়। ওই দিন ব্যাংকে নগদে ৯৩ কোটি এবং আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে আরও ৫১ কোটি টাকা আসে। সব মিলিয়ে দিনটিতে ব্যাংকে অর্থপ্রবাহ ছিলো ১৪১ কোটি টাকা। এদিন নগদ ও অন্যান্য মাধ্যমে মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

পরদিন ৮ সেপ্টেম্বর ২ সেপ্টেম্বরের আবেদনগুলোর বিপরীতে ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা তুলে নেন। একই দিনে ব্যাংকে নগদে ৯০ কোটি এবং বিএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা আসে। এতে দিনটিতে মোট অর্থপ্রবাহ দাঁড়ায় ১৯৫ কোটি টাকা। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়েছে।

তৃতীয় দিন ৯ সেপ্টেম্বর ৩ সেপ্টেম্বরের আবেদনের বিপরীতে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।

ব্যাংক সূত্র বলছে, গ্রাহকদের টাকা ফেরত দেয়ার পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও চলছে। ফলে একদিকে আবেদন অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করা হচ্ছে, অন্যদিকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও অর্থপ্রবাহও সচল রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান শিকদার বলেন, আবেদন অনুযায়ী ধাপে ধাপে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হচ্ছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাদের টাকা তুলে নিচ্ছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ অব্যাহত থাকায় পরিশোধ কার্যক্রমও ধারাবাহিকভাবে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা