Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার বাংলামোটরে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

প্রথমে বাংলামোটর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, সরকার এরই মধ্যে কয়েক দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ওই সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে তিনি দাবি করেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার ইতোমধ্যে জনগণের সামনে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এ ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১-দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলব ১১-দলীয় জোট কিছু করবে না, আপনাদের জনগণ রাস্তায় আপনাদের ধায়া দেবে। কারণ, জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন।

বিএনপি সরকারের আর প্রয়োজন নেই দাবি করে এনসিপির এ নেতা বলেন, সরকার জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের ওপরও অবরোধ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দিনের বক্তব্যের পর বিক্ষোভ মিছিলটি বাংলামোটর থেকে পরীবাগের দিকে এগিয়ে যায়। মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলটির যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরীবাগে মিছিল শেষে সমাপনী বক্তব্য দেন এনসিপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের কার্যক্রম নিয়ে তারা আশঙ্কা করেছিলেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেন তিনি।

ইসহাক সরকার বলেন, এ বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। আজকে দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তিনি বিদেশে যাওয়ার সময় রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে এবং জনগণের কথা বিবেচনা করা হয়নি।

সরকারকে সতর্ক করে ইসহাক সরকার বলেন, আজকে আমরা প্রতিবাদ করেছি। আগামীতে আর প্রতিবাদ নয়, এ সরকারকে প্রতিরোধের ডাক দেবো, ইনশা আল্লাহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা