Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দিনেই আমানতকারীদের টাকা নেয়ার হিড়িক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন
ছবি: সংগৃহীত

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ৬ হাজার আমানতকারী সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রায় ২৫০ কোটি টাকা তুলে নিয়েছেন। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় প্রথম দিনে উত্তোলনের পরিমাণ কম ছিলো।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ ব্যাংক মিলিয়ে মোট শাখার সংখ্যা ৭৬১টি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতের অর্থ ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকের কাছ থেকে এখন পর্যন্ত ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় প্রয়োজন অনুযায়ী অর্থ পাঠানো হয়।

সোমবার রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে ব্যাংকে আটকে থাকা নিজেদের জমানো টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকেরা ভিড় করছেন। অনেকেই কোনও ধরনের জটিলতা ছাড়াই টাকা তুলতে সক্ষম হয়েছেন।

দীর্ঘ অপেক্ষার পর নিজেদের সঞ্চয়ের অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আমানতকারীরা। মতিঝিলে এক্সিম ব্যাংকের একটি শাখায় টাকা তুলতে আসা এক আমানতকারী জানান, দীর্ঘদিন ধরে নিজের টাকা তুলতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে ব্যাংক থেকে টাকা তুলতে পেরে তার স্বস্তি ফিরেছে।

ব্যাংক কর্তৃপক্ষও আমানতকারীদের আশ্বস্ত করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বলেন, 

আমানত উত্তোলনের জন্য এসে কোনও গ্রাহক ফেরত যাবেন না। যারা টাকা তুলতে আসবেন, সবার টাকা ফেরত দেয়া হবে।

প্রথম দিনের কার্যক্রমে প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন হওয়ায় ধাপে ধাপে বিপুলসংখ্যক আমানতকারী তাদের আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাহকদের আবেদন ও দাবির বিপরীতে অর্থ ফেরত দেয়ার কার্যক্রম পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা