Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী

নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় বিপাকে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেতানিয়াহুর সঙ্গে চেহারার তুলনা শুরু করেন নেটিজেনরা। এর জেরে দোকানটি বয়কট করছেন ক্রেতারা। ফলে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই দোকানি।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ওই দোকানি শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে তার মুখের গড়নের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার মিল খুঁজে পান অনেকে। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাওয়ার বিষয়টি ওই দোকানির জন্য ইতিবাচক হয়নি। বরং নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ক্রেতাদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার দোকানে যাওয়া এবং সেখান থেকে পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন। এতে উল্লেখযোগ্যভাবে কমে গেছে তার ব্যবসা।

নিজের পরিস্থিতি নিয়ে ওই দোকানি জানান, নেতানিয়াহুর সঙ্গে অনিচ্ছাকৃত চেহারার মিলের কারণে তাকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। ক্রেতারা এখন আর আগের মতো দোকানে আসছেন না। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে মানসিকভাবেও চরম অস্বস্তিতে রয়েছেন তিনি। পুরো ঘটনাকে অত্যন্ত কষ্টদায়ক বলে বর্ণনা করেছেন ওই দোকানি।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। দুই দেশের বিরোধের প্রভাব যে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও ব্যবসা-বাণিজ্যেও পড়তে পারে, তেহরানের এ দোকানির অভিজ্ঞতা তারই একটি উদাহরণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
১০ নভেম্বর ছিল বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী
সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
শীতে ত্বকের সতেজতা ধরে রাখবে ঘরোয়া যত্ন
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত