Sobar Desh | সবার দেশ অমৃতা ইশরাত


প্রকাশিত: ০১:২৩, ১ মে ২০২৬

আপডেট: ০১:৩৬, ১ মে ২০২৬

ভ্রমণের গান ও অন্যান্য কবিতা

ভ্রমণের গান ও অন্যান্য কবিতা
ফাইল ছবি

রবার্ট লুই স্টিভেনসনকে (১৮৫০-১৮৯৪) নিয়ে কথা বলতে গেলে তাকে কেবল একজন ঔপন্যাসিক হিসেবে চিহ্নিত করা যথেষ্ট নয়। তিনি ছিলেন বহুমাত্রিক—বিশ্বসাহিত্যের বেশকিছু কালজয়ী উপন্যাসসহ তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প, ভ্রমণকাহিনী ও কবিতা। তার সাহিত্যকর্মে যেমন রোমাঞ্চ ও কল্পনার দীপ্তি আছে, তেমনি আছে মানবমনের সূক্ষ্ম অন্ধকার ও আত্মজিজ্ঞাসা।

সাধারণ পাঠকের কাছে স্টিভেনসন সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাসগুলোর জন্য। ট্রেজার আইল্যান্ড (১৮৮৩), কিডন্যাপড (১৮৮৬), ক্যাট্রিওনা (১৮৯৩), দ্য ব্ল্যাক অ্যারো (১৮৮৮), ডক্টর জেকিল ও মিস্টার হাইড (১৮৮৬), দ্য মাস্টার অব ব্যালান্ট্রে (১৮৮৯), প্রিন্স অটো (১৮৮৫), দ্য রং বক্স (১৮৮৯) আমরা সবাই কমবেশি পড়েছি। স্টিভেনসনের সাহিত্যকর্মে আমরা দেখতে পাই ভিন্ন ভিন্ন আঙ্গিক—কখনও জলদস্যুর রোমাঞ্চ, কখনও ইতিহাসের ছায়া, কখনও বা মানুষের দ্বৈত সত্তার ভয়াবহ দার্শনিক অনুসন্ধান।

বিশেষ করে ডক্টর জেকিল ও মিস্টার হাইড (১৮৮৬) উপন্যাসে স্টিভেনসন মানুষের অন্তর্গত দ্বৈততার যে নির্মম চিত্র এঁকেছেন, তা আজও মনস্তত্ত্বের আলোচনায় অনিবার্য পাঠ। 

স্টিভেনসনের জীবন ছিলো এক অস্থির যাত্রা। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়তে হয়েছে তাকে, আরোগ্যের আশায় তিনি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। এসব ভ্রমণ তার কল্পনাকে দিয়েছে অনন্য বিস্তার। তার উপন্যাসে সমুদ্রযাত্রা যেমন বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছে, তেমনি তার কবিতায় ভ্রমণ পরিণত হয়েছে অন্তর্জগতের প্রতীকে।

স্টিভেনসনের সাহিত্যকে আলাদা করে চেনার আরেকটি দিক হলো তার নৈতিক সংবেদনশীলতা। তিনি সরাসরি উপদেশ দেন না, কিন্তু তার গল্প ও চরিত্রের মাধ্যমে পাঠককে এমন এক জায়গায় দাঁড় করান, যেখানে নিজের ভেতরের আলো-অন্ধকার নিয়ে নতুন করে ভাবতে হয়। এ দৃষ্টিভঙ্গি তাকে শুধু জনপ্রিয় লেখক নয়, গভীরভাবে প্রাসঙ্গিক করে তুলেছে। 

আরও পড়ুন <<>> দ্য ডেড সোয়ান

তবে স্টিভেনসনকে যদি উপন্যাসগুলোর ভেতর সীমাবদ্ধ রাখা হয়, তাহলে তার সৃষ্টির  বড় একটা অংশ অদৃশ্য থেকে যাবে। তিনি অসংখ্য কবিতা লিখেছেন। তার কাব্যভাষা উচ্চকিত নয়—কিছুটা নরম-ধীর, অন্তর্মুখী, তবে গভীর। শিশুতোষ কবিতা থেকে শুরু করে পুরোদস্তুর বড়দের কবিতা লিখেছেন তিনি। জীবদ্দশায় প্রকাশিত হয়েছিলো তিনটি কবিতার বই। ‘আ চাইল্ড’স গার্ডেন অব ভার্সেস (১৮৮৫), আন্ডারউডস (১৮৮৭), ব্যালাডস (১৮৯০)। স্টিভেনসনের মৃত্যুর পর ১৮৯৬ সালে তার নির্বাচিত কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। সংগস অফ ট্রাভেল অ্যান্ড আদার ভার্সেস। ‘ভ্রমণের গান ও অন্যান্য কবিতা’ বইটি পৃথিবীর দুষ্প্রাপ্য বইগুলোর মধ্যে একটি। ‘বিস্মৃতি’ আর ‘ঝড়ের রাত’ কবিতা দুটি সে গ্রন্থের অন্তর্গত। 

১. বিস্মৃতি 

ভাঙা ঝর্ণার পাশে বসেছিলো সে
ক্লান্ত কুয়ো থেকে কিছুটা জল তুলে 
আবার চলে গেলো—
কোথায়, কেউ জানে না।

এখন তার হাত, অন্য এক হাতে
এখন তার চোখ, অন্য এক চোখে

ভিড়ের শহরে
মিশে গেছে সে।

আমাকে কি মনে পড়ে তার?

বাদামী রঙের চোখ সে কি ভুলে গেছে?
তার নীল চোখ খুব মনে পড়ে। 


২. ঝড়ের রাত

নক্ষত্রের আলো নিভে যায় যখন 
বাতাস হঠাৎ বেপরোয়া
ভেজা অন্ধকারে
একজন ছুটে যায়, একা।

গভীর হাওয়ার রাত
সব আলো নিভে গেছে
সে থামে না—ছুটেই চলে।
কেনো ছুটে চলে?

যখন গাছেরা কাঁদে
উত্তাল সমুদ্রে জাহাজ দুলে ওঠে 
ফাঁকা রাস্তায়, জনহীন পথে
সে ছুটে যায়—ঝড়ের সঙ্গী হয়ে।

সে যায়—
তারপর ফিরে ফিরে আসে
চলার শেষ নেই তার
অন্তহীন পথে।

লেখক: ব্যাংকার

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী