Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ২১ মে ২০২৬

সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় জমকালো আয়োজন

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ পেলেন কবি মনিরুজ্জামান

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ পেলেন কবি মনিরুজ্জামান
ছবি: সবার দেশ

রাজধানীতে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান। 

শনিবার (১৬ মে) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর নিউ ইস্কাটন রোডের স্বপ্নধারা কমিউনিটি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার স. ম. শামসুল আলম, মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম, প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁকো-২১ এর সভাপতি ইকবাল আলম। সঞ্চালনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী জান্নাতি কবিতা ও নীলাঞ্জনা রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও সংগঠক রিলু রিয়াজ।

অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়া হয়।

কবিতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন কবি ও ছড়াকার মুহাম্মদ মনিরুজ্জামান। দ্বিতীয় হন আমিনা ত্বহা এবং তৃতীয় স্থান লাভ করেন শীলা প্রামাণিক। ছড়া বিভাগে পুরস্কার পান মো. আফজাল হোসেন চৌধুরী, সেলিনা শিলা ও রাহিলা মির্জা।

আবৃত্তি বিভাগে যথাক্রমে পুরস্কার অর্জন করেন কবি ও বাচিকশিল্পী লিমা মেহরিন, নাফিসা ছবি ও মাকসুদা বেগম। ১০০ শব্দের অণুগল্প বিভাগে সম্মাননা পান কবি ও কথাসাহিত্যিক মনিরা ইসলাম, স্মরণিকা চৌধুরী এবং সৈয়দা কানিজ ফাতেমা। বিদেশ শাখায় সম্মাননা অর্জন করেন রুবি দে, বীণা রোকসানা, সারওয়াৎ জাবীন লুবনা ও ফারজানা শারমীন। এছাড়া সেরা পাঠক হিসেবে নির্বাচিত হন ফেরদৌস জাহান শিপু এবং সেরা সমালোচক হিসেবে নির্বাচিত হন এম.এন.এস তুর্কী।

এদিকে ‘সাঁকো ত্রৈমাসিক পুরস্কার-২০২৫’ বিজয়ীদের মধ্যে ছিলেন সর্বকবি হাবিবুল্লাহ বাহার, শাহীন ইসলাম, রেবা হাবিব, শাহনাজ নাজ, শফিকুল ইসলাম, নাসরিন সিমি, রেবেকা রহমান, রেহানা রিনা, শিরিন সাদী, সারিতা চৌধুরী, সিগমা আউয়াল ও হোসনেয়ারা বেগম।

সাঁকো মিলিনিয়াম পুরস্কারে ভূষিত হন এ কে এম নাসির উদ্দিন ও লাভলী আক্তার।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় দৈনিক স্বদেশ বিচিত্রার সাহিত্য সম্পাদক অরুপ কুমার বড়ুয়া, মাসিক ধরলার সম্পাদক কবি এনাম রাজু, দৈনিক মুক্ত খবরের সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা এবং পথ প্রকাশনের স্বত্বাধিকারী আলমগীর অরণ্যকে।

অনুষ্ঠান উপলক্ষে নির্মলেন্দু পোদ্দারের সম্পাদনায় প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ ‘প্রবহমান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাঁকোর সাহিত্য-সংস্কৃতিমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এ সময় মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম ভবিষ্যতের অনুষ্ঠান আয়োজনের জন্য তার নিজস্ব রিসোর্ট বিনা ভাড়ায় ব্যবহারের ঘোষণা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল
নেপালের বন্যার ভয়াবহতা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
নিভে গেছে প্রাণের প্রদীপ, নিভেনি নজরুলের আগুন
সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
বৃটেনে কারাদণ্ড প্রাপ্ত রেজাউল বহাল তবিয়তে বাংলাদেশে
বৃটেনে প্রতারণার দায়ে বাংলাদেশিসহ ৫ জনের জেল
ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ সিপিডির