Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ১৭ মে ২০২৬

আপডেট: ০১:৪৪, ১৭ মে ২০২৬

সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বারোপ

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
ছবি: সবার দেশ

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ‘স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ’-এর উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে দুই পর্বে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম সফর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শহীদুল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক ড. এস এম শাহনুর।

এছাড়াও আলোচনায় অংশ নেন কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, অরুনা বিশ্বাস এবং সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় হাসান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও প্রকাশক মোসলেহ উদ্দিন এবং কবি ও সংগঠক আলমগীর জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গীতিকার হাসান মঞ্জু, লেখক ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক জহিরুল হক বিদ্যুৎ এবং ড. শরীফ সাকি সহ অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি ও সংগঠক মুন্সী কবির হোসেন।

প্রথম পর্ব সঞ্চালনা করেন তাসনোভা তুশিন এবং দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী জাহানারা রেখা।

সম্মেলনে বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, সমকালীন সমাজ বাস্তবতা, তরুণ প্রজন্মের সাহিত্যচর্চা এবং মানবিক মূল্যবোধ গঠনে সাহিত্য সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাহিত্য শুধু বিনোদন নয়, বরং সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন