Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম
ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘণ্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এ আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে তিনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো তার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাসস’র এমডিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করা হবে বলে জানান তিনি।

সবার দেশ/এনএন

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ
ইরানের হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা
মধ্যপ্রাচ্য সংঘাতে দুই বাংলাদেশি নিহত, আহত ৭
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও
যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন