Sobar Desh | সবার দেশ মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:০৫, ৩০ ডিসেম্বর ২০২৪

১৪ বছর নির্বাসন থেকে দেশে ফিরেছেন বাংলা চ্যানেলের সাবেক সম্পাদক 

কুলাউড়া প্রেসক্লাব ‍থেকে সাংবাদিক ভূট্টোর পদত্যাগ 

কুলাউড়া প্রেসক্লাব ‍থেকে সাংবাদিক ভূট্টোর পদত্যাগ 
ছবি: সবার দেশ

আব্দুর রব ভুট্টো। লন্ডন বাংলা চ্যানেলের সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক 'সুরমা' পত্রিকার বিশেষ প্রতিনিধি।  ১৪ বছর নির্বাসিত জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই রোববার (২৯ ডিসেম্বর) পদত্যাগ করলেন  কুলাউড়া প্রেসক্লাবের সদস্য পদ থেকে।

পদত্যাগপত্রে তিনি  উল্লেখ করেছেন যে, বিগত ১৫ বছর ধরে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনিয়ম এবং ফ্যাসিবাদী আচরণ চলছে, যা তিনি আর সহ্য করতে পারেননি।

তিনি দাবি করেছেন যে, কুলাউড়া প্রেসক্লাবের নেতারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তা না করে নিজেরাই কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, কিছু সুবিধাবাদী রাজনীতিবিদদের কারণে প্রেসক্লাবটি ফ্যাসিস্ট আওয়ামী দোসরমুক্ত হয়নি, রাজনীতিমুক্ত হয়নি।

এছাড়া, আব্দুর রব ভুট্টো কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন যাতে সরকারি অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদের দোসরদের’ আমন্ত্রণ জানানো না হয় এবং তারা যেনো সরকারি সুযোগ-সুবিধা না পায়। তিনি প্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন কুলাউড়া প্রেসক্লাবের ১৫ বছরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করা হয়।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ