Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ১৪ জুলাই ২০২৫

মারুফ কামাল খান ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর নতুন সম্পাদক

মারুফ কামাল খান ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর নতুন সম্পাদক
ছবি: সংগৃহীত

দেশের খ্যাতনামা সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১৩ জুলাই) তাকে ফুল দিয়ে বরণ করে নেন পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মারুফ কামাল খান দায়িত্ব পালন করেছেন দৈনিক যায়যায়দিন, দিনকাল, সমাচার, রিপোর্ট, দেশ (অধুনালুপ্ত), উত্তরবার্তা, উত্তরাঞ্চল, সাপ্তাহিক ঊষা ও অগ্রযাত্রা-সহ বিভিন্ন পত্রিকায়। তিনি সম্পাদনা পরিষদের প্রধান হিসেবে যেমন কাজ করেছেন, তেমনি বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবেও রেখেছেন দক্ষতার ছাপ।

সাংবাদিকতা ছাড়াও রাষ্ট্রীয় দায়িত্বেও ছিলেন তিনি। একসময় তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন এবং পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

সম্পাদকের দায়িত্ব নিয়ে মারুফ কামাল খান বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সীমাবদ্ধতা সত্ত্বেও পাঠকের জন্য ভালো কিছু করা সম্ভব। তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, তিনি শুধু একজন অভিজ্ঞ সম্পাদকই নন, আমাদের মেন্টর হিসেবেও তিনি প্রতিষ্ঠানটিকে পথ দেখাবেন। তার অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।

নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু বলেন, তার নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান আরও শক্ত ভিতের ওপর দাঁড়াবে এবং সামনের দিনগুলোতে অনেক দূর এগিয়ে যাবে।

দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকাটি রংধনু গ্রুপের উদ্যোগে প্রকাশিত হচ্ছে এবং দেশের মিডিয়া অঙ্গনে ইতোমধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। নতুন সম্পাদকের নেতৃত্বে পত্রিকাটির নতুন যাত্রা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী