Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১১, ২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একইসঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা করবেন এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা, কার্যসূচি সমন্বয় ও উপস্থিতি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশে যেসব সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন—

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ,
  • খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম,
  • শরিয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,
  • নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
  • দিনাজপুর-৪ আসনের এমপি মো. আখতারুজ্জামান মিয়া এবং
  • লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

নতুন এ নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি