Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৫ মার্চ ২০২৬

চিকিৎসায় অবহেলায় চার মৃত্যুর অভিযোগ

১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির

১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
ফাইল ছবি

চিকিৎসায় অবহেলার কারণে চার রোগীর মৃত্যু এবং ভুল চিকিৎসা-প্রতিবেদন দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার পৃথক নোটিশ জারি করা হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আনীত অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে প্রত্যাহার করা হয়েছে। ফলে এ সময়ের মধ্যে তারা কোনও ধরনের চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না।

দুই বছরের জন্য যাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে তারা হলেন রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদির।

এক বছরের জন্য ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান এবং ডা. সোহেলী ইসলামের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

এছাড়া ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ; মালিবাগের জে এস ডায়াগনস্টিকের ডা. মাহবুব মোরশেদ এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলীর।

বিএমডিসির নোটিশে উল্লেখ করা হয়েছে, চিকিৎসায় গাফিলতির কারণে চারজনের প্রাণহানি এবং একজন রোগীকে ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার দায়ে এ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থ ও চিকিৎসা সেবার মান রক্ষায় কাউন্সিল কঠোর অবস্থান নিয়েছে বলে নোটিশে জানানো হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ