Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে এলে এর দায় জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বিরোধী দল যদি যথাযথভাবে বিরোধী দলের ভূমিকা পালন না করে, তাহলে সে সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় জামায়াত এড়াতে পারবে না।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, আমরা ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিরোধী দলের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদী শক্তি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তার দাবি, ইউনূস সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কোনও কাজ হয়নি। বর্তমান সরকার এ খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং খাতটিকে স্থিতিশীল করতে সরকার দেশের নিজস্ব সম্পদ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে। দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভেতরে যেনো কোনও স্বৈরাচারী শক্তি প্রবেশ করে দলের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার বিষয়ে শামা ওবায়েদ বলেন, যারা মুক্তিযোদ্ধাদের আড়াল করতে চায় কিংবা তাদের অপমান করে, তাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় দলটি সচেতন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বিএনপির বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল