Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৯ মার্চ ২০২৬

তেল সংকটের গুজব

ফিলিং স্টেশনে পুলিশি টহল চাইলো বিপিসি

ফিলিং স্টেশনে পুলিশি টহল চাইলো বিপিসি
ফাইল ছবি

দেশজুড়ে জ্বালানি তেল নিয়ে বাড়তি চাপ ও অস্থিরতার মধ্যে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তেলের মজুত নিয়ে নেতিবাচক সংবাদ ও গুজব ছড়িয়ে পড়ছে। এর ফলে ভোক্তাদের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।

বিপিসির তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে অনেক ডিলার আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল নিয়ে তা অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে সরবরাহ সীমিত রাখার কারণে অনেক ফিলিং স্টেশনে কর্মচারী ও গ্রাহকদের মধ্যে উত্তেজনা ও অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

এ প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে বিপিসি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের