Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩৯, ১১ মার্চ ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আপনার-আমার-আপনাদের সবার স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায় এডিস মশার কামড়ে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও বর্তমানে এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে।

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাসাবাড়ির ছাদে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। পানির ট্যাংক ঢেকে রাখতে হবে এবং অন্তত সপ্তাহে একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই মশা নিয়ন্ত্রণে সরকার ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে। এতে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে।

এ ছাড়া প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে—প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই কোথাও ময়লা পানি জমতে দেবেন না। নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন এবং ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগ থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করুন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী