Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ১৫ মার্চ ২০২৬

আড়ংয়ে কেনাকাটার পর ব্যাগ না পেয়ে ক্ষোভ এমপি রুমিন ফারহানার

আড়ংয়ে কেনাকাটার পর ব্যাগ না পেয়ে ক্ষোভ এমপি রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি শোরুম থেকে কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য  ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার ইফতারের পর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে গিয়ে মায়ের জন্য চারটি কাপড় (ম্যাক্সি) কেনেন তিনি। পরে কাউন্টারে বিল দেওয়ার সময় কোনো শপিং ব্যাগ না দিয়ে কাপড়গুলো তার হাতে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সাড়ে চার হাজার টাকার কাপড় কিনে ব্যাগ না পেয়ে তিনি কাপড়গুলো হাতে নিয়েই শোরুম থেকে বের হয়ে যান। হাতে করে কাপড় নিয়ে ফেরার কয়েকটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার বিষয়ে শনিবার রাতে মোবাইল ফোনে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর আড়ংয়ের শোরুমে গিয়ে মায়ের জন্য চারটি কাপড় কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। আমি সেভাবেই কাপড় নিয়ে চলে আসি।

তিনি আরও বলেন, সাড়ে চার হাজার টাকার কাপড় কিনে কেন আমি আবার টাকা দিয়ে ব্যাগ নেব? এটা কোনো বিষয় হতে পারে না। আমি আসলে আড়ংয়ে যাই না। কিন্তু আমার মায়ের পছন্দের কাপড় সেখানে পাওয়া যায় বলেই গিয়েছিলাম।

এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ। তিনি লিখেছেন, একজন সংসদ সদস্যকে ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল এবং পণ্য কিনে গ্রাহককে ব্যাগ না দেওয়া অস্বাভাবিক।

তিনি আরও বলেন, পরিবেশের কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত। একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা থাকলে সেই প্রতিষ্ঠানেরও গ্রাহকের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব রয়েছে।

জাকির হোসেন শুভ পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আড়ং থেকে কেনাকাটা করলে আলাদা দাম দিয়ে ব্যাগ কিনতে হয়।

একটি সূত্র জানায়, আড়ংয়ের শোরুমে ব্যাগ আলাদা করে কিনতে হয়। প্রতিটি ব্যাগের দাম প্রায় ১২ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তবে এ বিষয়ে আড়ং কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তরার শোরুমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য