Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত

রাত ৮টার মধ্যেই বন্ধ হবে দোকান-শপিংমল

রাত ৮টার মধ্যেই বন্ধ হবে দোকান-শপিংমল
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। এখন থেকে দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে পড়ায় সরকার সাশ্রয়মূলক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সে উদ্যোগকে সমর্থন জানাতেই ব্যবসায়ী সংগঠনটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির সঙ্গে যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশের সব ধরনের দোকানপাট ও শপিংমল নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।

তবে জনজীবনের জরুরি সেবা বিবেচনায় কিছু প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, কাঁচাবাজারসহ প্রয়োজনীয় সেবামূলক দোকান।

ব্যবসায়ী নেতারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং জাতীয় পর্যায়ে সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসনের নজরদারি এবং ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে