Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ১০ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার নেতৃত্বে মোবারক-সবুজ

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার নেতৃত্বে মোবারক-সবুজ
ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা (সিজেএফডি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর একটি রেস্তোরাঁয় গত ৮ জুলাই অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনে ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম।

নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।

১৫ সদস্যের কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কল্যাণ নিশ্চিত করা এবং চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা প্রতিষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল