Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ৭ জুলাই ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এ তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে এ তিনটি বইয়ের অন্তত এক সেট রাখার নির্দেশ দেয়া হয়েছিলো।

নির্দেশনায় বলা হয়েছিলো, প্রতিটি বিদ্যালয়ের পাঠাগারে বইগুলো সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জানা যায়, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ বই দুটি প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ রচিত। আর ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

তবে সর্বশেষ জারি করা অফিস আদেশে আগের ওই নির্দেশনা বাতিল করা হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়ে অফিস আদেশে কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং