Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৪ জুলাই ২০২৬

ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে যা করেছে তা গর্হিত

মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও ব্যয় বৃদ্ধির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নের নামে কীভাবে একটি মসজিদের নির্মাণ ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটি টাকায় পৌঁছেছে, তা খতিয়ে দেখা হবে।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবেদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক তার বক্তব্যে বলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদের নির্মাণ ব্যয় প্রথমে ১৩ কোটি টাকা নির্ধারণ করা হলেও পরে তা বেড়ে ২১ কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি এ ব্যয় বৃদ্ধির কারণ ও সম্ভাব্য অনিয়ম তদন্তের উদ্যোগ নেয়ার দাবি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে তিনি মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার অনুরোধ করবেন। তদন্তে দেখা হবে কীভাবে একটি মসজিদের নির্মাণ ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে পৌঁছেছে, প্রকল্পে মোট কত অর্থ বরাদ্দ ছিলো এবং সারা দেশে কতটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আড়ালে ব্যাপক অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। ইসলামের নামে, মসজিদের নামে যদি কোনও অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, সেটি অত্যন্ত গর্হিত কাজ। এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, মডেল মসজিদ প্রকল্পে পদ্মা সেতু প্রকল্পের মতো একই ধরনের বা একই মাত্রার দুর্নীতি হয়েছে—এমন দাবি তিনি করছেন না। তবে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি অবশ্যই তদন্তের দাবি রাখে।

তিনি বলেন, মডেল মসজিদ একটি ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ। কিন্তু প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না এবং ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা কী ছিলো, তা নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

এ সময় দেশের অর্থনীতি নিয়ে প্রণীত শ্বেতপত্রের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে প্রথমে অতিরিক্ত ব্যয় নির্ধারণ, পরে একাধিকবার ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়নের সময়সীমা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা গেছে। এসব বিষয়ও সরকারের নজরে রয়েছে।

সংসদ অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনী এলাকার একটি মডেল মসজিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তার এলাকার দুর্গাপুর মডেল মসজিদটি একটি বড় পুকুরের পেছনে নির্মাণ করা হয়েছে। সেখানে যেতে একটি সেতু পার হতে হয়, ফলে স্থানীয় মুসল্লিদের জন্য মসজিদে নিয়মিত যাতায়াত সুবিধাজনক নয়।

ডেপুটি স্পিকারের এ মন্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সবার দেশ ডেস্ক

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং