Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১০ এপ্রিল ২০২৬

বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বদিউল আলম মজুমদার

বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বদিউল আলম মজুমদার
ছবি: সংগৃহীত

স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকারের সুরক্ষাসংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখে মনে হচ্ছে তারা অতীতের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচার বিভাগ-সম্পর্কিত অধ্যাদেশগুলোর বিষয়ে নাগরিক ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত বোধগম্য নয়। তার ভাষায়, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, বিএনপি কেনো এ পদক্ষেপ নিলো।

অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতা-কর্মী একসময় উচ্চ আদালতে জামিনের জন্য ঘুরেছেন এবং নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সরকার সে অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়নি বলেই মনে হচ্ছে।

স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত সংবিধানের ৫৯ অনুচ্ছেদসহ বিদ্যমান আইনি কাঠামোর পরিপন্থী। তার মতে, ক্ষমতায় থাকা অবস্থায় এমন আইন প্রণয়ন করা উচিত, যা ভবিষ্যতে বিরোধী দলে গেলে নিজেদেরও সুরক্ষা দেবে। কিন্তু বর্তমান সরকার সে পথের বিপরীতে হাঁটছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব সিদ্ধান্তের পরিণতি নাগরিকদের জন্য যেমন ভালো হবে না, তেমনি ক্ষমতাসীনদের জন্যও মঙ্গলজনক হবে না।

এছাড়া গণভোটের রায় বাস্তবায়নে অনীহা এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আইন বাতিলের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ‘অভিশাপ’ কি না—এমন প্রশ্ন রেখে তিনি অতীতের নির্বাচনগুলোর উদাহরণ টানেন এবং বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকেই যায়।

সবশেষে তিনি বর্তমান সংসদ সদস্য ও সরকার পরিচালনাকারীদের এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ভাবার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে