Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২২ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসন নিয়ে বিতর্ক

মনিরার পর নুসরাতের মনোনয়নও বাতিল

মনিরার পর নুসরাতের মনোনয়নও বাতিল
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন দুই প্রার্থীর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন কারণে ব্যবস্থা নেয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পাওয়া মনিরা শারমিন-এর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অন্যদিকে একই দলের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র সরাসরি বাতিল করেছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময় ছিলো মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু সময়সীমা পেরিয়ে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেয়ায় নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করা হয়।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে বিরোধীদলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া মনিরা শারমিনের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জটিলতা দেখা দিয়েছে। মনোনয়নপত্রে তিনি সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও তার চাকরির বিস্তারিত তথ্য—কবে, কোথায় কর্মরত ছিলেন—তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিশেষ করে একই দলের দুই প্রার্থীর বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেয়ায় বিষয়টি নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। তবে নির্বাচন কমিশন বলছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ