Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২১ এপ্রিল ২০২৬

১১ দলীয় জোটের চূড়ান্ত তালিকা

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আসন অনুপাতে পাওয়া ১৩টি সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জোটটি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২টি আসন। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

জামায়াতের মনোনীতদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম এবং ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। অন্যদিকে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু।

এছাড়া জাগপা থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও মনোনয়ন দেয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি সাধারণ আসনে জয়লাভ করে। সে হিসাব অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এ জোট পেয়েছে ১৩টি আসন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি এবং স্বতন্ত্ররা পেয়েছে একটি আসন।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়া হবে এবং প্রার্থীদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এ তালিকার সবচেয়ে আলোচিত সংযোজন হিসেবে উঠে এসেছে রোকেয়া বেগমের নাম। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিমের মা তিনি। জোটের পক্ষ থেকে এ মনোনয়নকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল হওয়ায় ইতোমধ্যে জোটের শরিক দলগুলো তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ