Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:১৬, ২৩ এপ্রিল ২০২৬

কিলোমিটারে বৃদ্ধি ১১ পয়সা

বাড়লো বাসভাড়া 

বাড়লো বাসভাড়া 
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের পাশাপাশি দূরপাল্লার যানবাহনেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে। একই হারে আন্তঃজেলা বাসভাড়াও সমন্বয় করা হয়েছে।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও শেষ পর্যন্ত সরকার তুলনামূলক কম হারে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

সরকারের এ সিদ্ধান্তের ফলে একদিকে পরিবহন খাতের বাড়তি ব্যয় সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ কম রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল