Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন—কোদাল হাতে প্রধানমন্ত্রী 

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন—কোদাল হাতে প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

পাঁচ দশক আগে যে খাল খনন কর্মসূচি এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছিলো, সে খাল পুনঃখননের মাধ্যমে নতুন করে উন্নয়ন কার্যক্রম শুরু হলো যশোর-এ। সোমবার (২৭ এপ্রিল) শার্শা উপজেলায় উলশী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে বাবার স্মৃতিবিজড়িত এ কর্মসূচির অংশ হিসেবে নিজেই কোদাল হাতে মাটি কেটে প্রতীকীভাবে খনন কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা হয়। শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়েছিলো, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষি উৎপাদন এবং স্থানীয় জীবিকার উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ উদ্যোগকে স্থানীয়রা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী