Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ৩ মে ২০২৬

মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী

মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না’—এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, জীবনে কখনও চাকরি না করলেও ৭৩ বছর বয়সে এসে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নিজের ব্যস্ততা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, 

আমার সারা জীবনে আমি এক ঘণ্টার জন্যও কোনওদিন চাকরি করিনি। এ ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, রাত ১১টা পর্যন্ত কাজ করতে হয়।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের চাপ এতোটাই বেশি যে অনেক সময় কাউকে সময় দেয়াও কঠিন হয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ তাকে আমন্ত্রণ জানাতে দুই দিন মন্ত্রণালয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, প্রথম দিন আমি উনাকে দেখেছি, কিন্তু কথা বলার এক মিনিটও সুযোগ হয়নি। পরের দিন যখন আবার গেলেন, তখন আমার লোক বললো—স্যার এসেছেন। তখন বললাম, ঠিক আছে ডেকে নিয়ে আসো।

সততার সঙ্গে দায়িত্ব পালনকে অত্যন্ত কঠিন কাজ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আপনি যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান, তাহলে প্রতিটা মুহূর্তে মনে হবে হিমালয় পাহাড়ের সঙ্গে যুদ্ধ করছেন।

তিনি আরও বলেন, আপনাদের কাছ থেকে দোয়া চাই। প্রতিটা মুহূর্তে ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, অন্তত একটু ছিদ্র করে হলেও যেন ওপারে যাওয়ার সুযোগ পাই। তাহলে জাতি উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন, আগামী প্রজন্মও উপকৃত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আবুল বাশার ভূঁইঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ মোল্লা টিপু, সাইফুল ইসলাম, সাইফুল মালিক, প্রফেসর মো. আবদুল মজিদ এবং গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার
একই মায়ের গর্ভে যমজ সন্তান, কিন্তু বাবা ভিন্ন
বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ইরান থেকে তেল কিনছে চীন
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
পানিতে তলিয়ে গেলো ছয় বিঘা ধান, মাঠেই কৃষকের মৃত্যু
রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ
শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা