Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ এপ্রিল ২০২৬

সংসদ শেষে সরাসরি হাসপাতালে ছুটে গেলেন এনসিপি আহ্বায়ক

‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ

‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে যান।

হাসপাতালে গিয়ে নাহিদ ইসলাম চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, 

দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সঙ্গে আছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির উত্থান—সব ক্ষেত্রেই নাহিদ ইসলাম ও সারজিস আলমকে ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে তাদের এ সম্পর্ক ও যৌথ নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। ফলে সারজিস আলমের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মূত্রনালীতে পাথরজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মঙ্গলবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সারজিস আলম হঠাৎ তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ