Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬, ২৯ এপ্রিল ২০২৬

‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ পরীক্ষা পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স ও আধুনিক নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা, কারিগরি মান এবং ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণ কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের সদস্যরা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ফাতাহ সিরিজের এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন।

এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী ও সামরিক কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং সেনাপ্রধান আসিম মুনির।

এর আগে গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ‘তৈমুর’ নামে একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। জাহাজ বিধ্বংসী ওই অস্ত্রকে দেশটির সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া গত ১৬ এপ্রিলও পাকিস্তান নৌবাহিনী জাহাজ থেকে নিক্ষেপযোগ্য আরেকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিলো।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত বার্তা দেয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: ডন, এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা