Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ৪ মে ২০২৬

আপডেট: ১৩:১৭, ৪ মে ২০২৬

বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা

বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে হাওরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

পাউবোর তথ্যমতে, নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ সদরে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওর বেষ্টিত তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনার ধনু-বাউলাই নদীর পানি জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার কমলেও এখনও কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এছাড়া ভুগাই-কংশ নদীর পানি ২২ সেন্টিমিটার কমে জারিয়াজঞ্জাইল পয়েন্টে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। মগরা নদীর পানি নেত্রকোনা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপরে এবং আটপাড়া পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে।

অন্যদিকে হবিগঞ্জ জেলার কালনি নদীর পানি আজমিরিগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠেছে। সুতাং নদীর পানি সুতাং রেলব্রিজ পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পাউবো আরও জানিয়েছে, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির উচ্চতা ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে। তবে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এদিকে ভারতের আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, মেঘালয় ও আসামের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানের এ বৃষ্টি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা