Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১১ মে ২০২৬

আপডেট: ১৫:১১, ১১ মে ২০২৬

সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, দেশের সংখ্যালঘুদের জানমাল ও নিরাপত্তা রক্ষায় তিনি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তেও দ্বিধা করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী বলেন, এদেশের সংখ্যালঘুদের ওপর কোনও ধরনের অত্যাচার বা নির্যাতন আমি বরদাশত করবো না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, তবুও তাদের নিরাপত্তা নিশ্চিত করবো।

তিনি বলেন, পার্শ্ববর্তী ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যেনো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। তিনি জানান, সরকারের উদ্যোগে এ বছর হজের খরচ কিছুটা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আগামী হজ মৌসুমে ব্যয় আরও কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক উদ্যোগ একটি মহল মেনে নিতে পারছে না বলেও অভিযোগ করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল দেশের গণতন্ত্রকে ব্যাহত করতে চায় এবং বিরোধী দল সরকারকে সংকটে ফেলতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা গোষ্ঠীগুলোই এসব অপতৎপরতার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

দেশে গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, যারা সরকারের সফলতায় ঈর্ষান্বিত, তারাই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন–এর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ধর্মমন্ত্রীর ভাষ্য, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এবং অপপ্রচার রোধ করে নিরপরাধ মানুষের মর্যাদা রক্ষায় এ আইন কার্যকর ভূমিকা পালন করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা